Posts

ভাষার বিড়ম্বনা

Image
মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে আমরা সেই ছোট কাল থেকে পড়ে আসছি বই পত্র থেকে। ভাষা যদি আমরা না জানি তাহলেই পরতে হয় নানান বিড়ম্বনায়, তেমনি এক বিড়ম্বনার কাহিনী আজ আপনাদের বলতে চাই ১৯৭৬সাল এর ঘটনা আমিও আমার আচ্চুর কাছ থেকেই শুনেছি। আচ্চুু আম্বি আরো কয়েক দম্পত্তি গেছে পাহাড়ে আলু তুলতে। পুরুষ দল এক দিকে আর নারীদের দল একদিকে!  জঙ্গলের কাছাকাছি আলু খুঁজেপাচ্ছিলো না তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা আরো গভীরে যাবে। পাহাড়ি রাস্তা এলোমেলো পথ যাওয়ার সময় ঠিকই গেলো আলু সংগ্রহ করতে, কিন্তু আসার সময় হলো বিপত্তি!! আসার রাস্তা খুঁজে পাচ্ছিলোনা আম্বিরা এদিকে গারো ভাষায় অভস্ত্য।  বাংলা আর আসামিস ভাষা তার পারেইনা। একদিকে রাস্তা  খুঁজতে খুঁজতে হয়রান তার উপর পাহাড়ি রাস্তা।  এমন সময় তারা দেখলো  এক লোক ঘাস কাটছে..... তারা তাকে জিজ্ঞেস করলো "এক আম্বি" পথ পথ কোন দিকে??  লোকটিও নাকি কানে কম শুনতো সে হাসছে আর বলছে হে হে হে মুই তো গেজা কাটবার আয়সে গো গেজা কাটবার আয়সে! আরেকটা আম্বি বলতাসে আরে তোর কথা হয়নাই জিগাও রাস রাস কোন দিকে? তারা কেউ বলছে রাস রাস কোন দিকে কেউ বলছে পথ পথ কোন দিকে? আর ঐ লোকটিও অনর্গল বলেই চ...

ধর্ষণ

Image
এক ফোঁটা বীর্য দু মিনিট ঘর্ষণ এক সেকেন্ডের কামনা এরই নাম ধর্ষণ। পুরুষের ক্ষনিকের শান্তনা  নারীর আজীবন যন্ত্রণা..  হে পুরুষ তুমি কি আসলেও পুরুষ? ধর্ষণ করে কি দেখাও তোমার পুরুষত্ব?  আসলে তুমি পুরুষ না তুমি কাপুরুষ।  তোমার জাগলে কামনা,কলা গাছে কর ফুটা  এবার মারো জুড়ে জুড়ে গুটা।  দেখবো তোমার পুরুষত্ব? 

আমি গারো, আমি আদিবাসী

Image
আমি বাঙালি নয়, আমি গারো। আমি উপজাতীয় নয়, আমি আদিবাসী । আমার নিজের রঙ আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে । বাংলা সংস্কৃতি থেকে আমার ভাষা, রঙ, সংস্কৃতি ও ঐতিহ্যের স্বতন্ত্র বৈচিত্র্য বেশ ভিন্ন । আমি বাঙালি নয় তবুও আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমাকে বাঙালি বলেই নাকি পরিচয় দিতে হবে! অফিস আদালতের ফরমে আমাকে বাঙালি বলে লিখতে হয় কিন্তু আমি তো বাঙালি নয়, আমার ভাষা আলাদা, আমার সংস্কৃতি আলাদা।  বাংলা ভাষার সাথে আমার ভাষা কোনদিনও মিলবেনা,মিলাতেও পারবেনা তবু কেন আমাকে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে? সংস্কৃতি তো আরো ভিন্ন বাঙালি সংস্কৃতির সাথে আমার সংস্কৃতি কোন মিল নেয়। হাজার বার মিলানোর চেষ্টা করলেও বিফলে যাবে তবে কেন আমাকে জোরপূর্বক সংস্কৃতির বোঝা চাপিয়ে দিবে? আমাকে বার বার উপজাতি বলে চাপিয়ে দেওয়া হয় আমি তো উপজাতি নয়! কেন আমি উপজাতি হবো? আমি আদিবাসী..  আমার ঐতিহ্যের সাথে কি বাঙালি ঐতিহ্যের কোন মিল খুঁজে পাবে? তাহলে কেন আমাকে উপজাতি বলবেন? অন্যায় ভাবে আমাকে সব কিছু কেন চাপিয়ে দেওয়া হবে? কেন আমাকে নৃ বলে ছোট করা হবে? আমি নৃ নয় ক্ষুদ্রও তো নয়? আমি আদিবাসী।  বাঙালির সাথে আমার রং আলাদা।...

প্রাতিষ্ঠানিক শিক্ষা বনাম অপ্রাতিষ্ঠানিক শিক্ষা

অপ্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে     অনেকেই অনেক কথা বলে যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে কিছু হওয়া যায়না, বড় হওয়া যায়না আরও কত কি শোনা লাগে? আচ্ছা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যারা তারা কি করেছে সমাজের জন্য? তারা শিক্ষা নিয়ে গর্ব করতে করতে গর্ভবতী হয়ে যায়। তারা সমাজের সাথে মিশতে পারেনা প্রকৃতির সাথে মিশতে পারেনা।    সমাজ সেবা তাদের ধারা হয়না। গারো সমাজের কত জন প্রাতিষ্ঠানিক শিক্ষিত আছে বা তারা কি সমাধান করেছে সমাজের জন্য? কোন ক্ষেত্রেই তাদের অবধান দেখিনা শুধু নাম কামাই করেছে ঐটুকুই যা।  আমাকে দেখিয়ে দিন ঐ ব্যক্তি সমাজের জন্য এইরুপ কাজ করেছে যা সমাজের জন্য মঙ্গল হয়েছে! হ্যা আছে গুটিকয়েক তাও হাতে গুনা কবে করেছে কি করেছে তাও বলতে পারেনা।  প্রাতিষ্ঠানিক শিক্ষাবিধ দের দেখি তো কি করে বা করছে? শুধু সার্টিফিকেট পাওয়া যাবে আর কিছুনা!   

ধিক্কার জানাই

Image
নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বলে প্রচার করা হচ্ছে, গতকাল দেখলাম একটা ভিডিও, বৃহত্তর ময়মনসিংহের নৃতাত্ত্বিক জনউৎসব বলে অনুষ্ঠান করতে,! সে অনেকগুলো বিষয় পরিলক্ষিত যেমন নাচের সাথে গান,ভাষা,ব্যানার, আরো যারা উপস্থিত ছিলেন।  নৃতাত্ত্বিক বলে নাচের সাথে গান কোনটাই মিল নেই পোশাক এক-রকম অনুষ্ঠান অন্যরকম, আমি নৃতাত্ত্বিক কথাকে সমর্থন করিনা। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি ধিক্কার জানাই নৃতাত্ত্বিক বলে প্রচার করছে ভালো কথা কিন্তু সঠিক সংস্কৃতি কে মুছে ফেলার জন্যও চেষ্টা করেছে। গারো আদিবাসী মেয়েদের দেখলাম আদিবাসী পোশাকে অন্য সংস্কৃতির গানে নাচছে। এমন কেন? যেখানে আমাকে নৃ বলে ছোট করা হচ্ছে সেখানেই বা আমি উপস্থিত থাকবো কেন? আর আবিমা ফেস্টিভ্যাল এর পর পরই হয়তো এই ঘৃণ্যযোগ্য কাজ টি করা হয়েছে গারো আদিবাসীদের লজ্জায় ফেলার জন্য প্রতিপক্ষ আছে হয়তো!  তাদের ধিক্কার জানাই।  

আমার বাবা সবার চোখে ট্রল হলেও আমার কাছে শ্রেষ্ঠ

Image
আমার বাবা  আমি এমন একটা লোক বললে হয়তো বলবেন অহংকার করে বলছি আমি আগেও অহংকারী ছিলাম না এখনও অহংকার  করিনা শুধু আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলতে চাইছি,  অহংকার মানুষকে ধ্বংস করে আমি মানি আমার চোখে অনেক দেখেছি আচ্ছা বাদ দেয় ঐসব কথা। আমি এমন একটা পরিবারে জন্ম যে দিন আনি দিন খায় মজুরের ঘরে জন্ম, আমার ছোট বোন আছে আদরের, মা আছে বাবা আছে। মাকে অনেক কষ্ট করতে দেখেছি, বাবাকেও দেখেছি কষ্ট করতে।  মা বেশিরভাগ কষ্ট করেছে এখনোও কষ্ট করে যাচ্ছে। আমার দেখা শ্রেষ্ঠ মা হলো আমার মা, সবার কাছে মা সর্বশ্রেষ্ঠ।  বাবা একটু পলিটিক্স করে আমার কাছে অপছন্দ তারপরও ভালো লাগে একটা কারনে বাবাকে একটু অপছন্দ করি টা হলো পলিটিক্স এর জন্য। আমার দেখা আমার বাবা অনেক জনের উপকার করেছে বিনিময়ে গালিগালাজ ছাড়া কিছু পায়নি তারপরও পলিটিক্স করে যার যেমন পছন্দ।  আজ মূলত বাবাকে নিয়ে লেখা অনেককেই দেখি তার বাবাকে নিয়ে গর্ব করে বলে আমি উমুকের ছেলে আমার বাবা উমুক।  তাদের বাবার পাওয়ার খাটানোর ঘটনা অনেক দেখেছি।  আমার বাবা পলিটিক্স করে কয়েকদিন আগে বাবা কে নিয়ে অনেক ট্রল করলো মানুষ আমি শুধু দেখেছি আর মনে মন...

সমালোচনা

Image
" স মালোচনা " । সমাজের ব্যক্তি জীবনে অনেকেই অনেক সময় এই সমালোচনার স্বীকার হয়ে থাকেন। অথবা বলা যায় সামজের অনেক বিষয় বস্ত নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।  আমার বিশ্বাস সমালোচনার   এমনে এমনে  হয় না। নির্দিষ্ট   বিষয় বস্তুতে কমতি আছে বলেই  সমালোচনা হয়।  আমি এইটাও বিশ্বাস রাখি যে, যুক্তি মূলক সমালোচনা আপনার নজর আকর্ষন কারবে। আমিও ব্যক্তিগত  জীবনে অনেক কারনে যুক্তি মূলক সমালোচনার স্বীকার হয়েছি। তবে সমালোচকদের প্রতি আমার দৃষ্টিভংগি ছিলো ভীন্ন রকম। তাদের সমালোচনার জন্য তাদের আমি সমালোচকের নজরে কোন দিন দেখিনি।সমালোচনার জন্য অভিমান করেনি। কিন্তু হ্যাঁ, অভিমানটা নিজের সাথে করতাম, মানে আমি নিজেকে প্রশ্ন করতাম যে আমি কি ভাবে পারলাম তার জন্য সমালোচনা করবার  সুযোগটি  দিতে?  আর যে বিষয়টি নিয়ে সমালোচনা করেছে সে বিষয়টি ভালো ভাবে মুল্যয়ন করতাম।  আমি তাদের দেখেছি আমার ভুল সমাধানের চাবিকাঠি  হিসাবে। কোন দিন তাদের সমালোচনা জন্য রাগ কিংবা অভিমানে, তাদের মুখের উপরে যুক্তি বিহীন জবাব দেই নি। আমি যে বিষয়টির জন্য সমালোচনা হয়েছি সে বিষটি  দ্বি...