পরিচয়


এই তোমার পরিচয় কি??
আমি গারো।
গারো ভাষা বলতে পারো??
না হাহাহাহা পারিনা,
তাহলে কেমন গারো??
জানিনা হাহাহাহা
তোমার ছেলের নাম কি??
কুদদুস,
হায়রে আফসো!!
তোমার ধর্ম কি??
খ্রিস্টান।
জাত গেলো ধর্ম গেলো শেষে গেলো মান!
তুমি তো ছিলে সাংসারেক??
তবে কেন তোমার পায়ে লাগালে পেরেক!
তোমার নাম, তোমার ধর্ম, তোমার ভাষা কোন টাই নেই,
তুমি যে গারো তাহলে কেমনে পরিচয় দেয়??
তোমার করেনা লজ্জা,
ফেল ফেল কর হাসো আবার নিচ্ছো মজা!
অন্য ভাষা অন্য সংস্কৃতি করছো লালন,
অন্য দের সব কিছু করছো আবার পালন!!
নিজ নিজ নামে কর নামকরণ,
নিজ জাতিসত্তা কে করে নাও বরণ!
ভাষা হোক মুখে মুখে,
শপথ করি ভাষা  সংস্কৃতি  রাখবো বুকে

Comments

Popular posts from this blog

বিয়া

গারো হয়না কারো!

খ্রিস্টান ধর্ম ঘিলে খাচ্ছে গারো সমাজ আদি ধর্মকে।